রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক সাহেব বাড়ি আয়োজিত রহম আলী শাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন স্থানীয় মাঠে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগ নেতা মো. মনছুর উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মো. আইয়ুব।
রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. সোহেল তালুকদার ও মোহাম্মদ আহাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল সবুর রাজু, যুগ্ম সম্পাদক আবু তাহের, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মাহবুবুল আলম মেম্বার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা, মো. ওবাইদুল ইসলাম, শিক্ষক আবদুল মালেক, এজহার মিয়া, ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা প্রমুখ।
উদ্বোধনী খেলায় দক্ষিণ ঘাটচেক ই.টি জুনিয়রস ফুটবল দল ও জমজমনগর ফুটবল একাদশ ১-১ গোলে ড্র করে। এদিন খেলা পরিচালনা করেন মো. হেলাল, মো. রাসেল, মো. ইউসুফ। টুর্নামেন্টে ১৭টি ফুটবল দল অংশ নিয়েছে।

