নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় রাশেদ চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় প্রয়াত ছাত্রলীগ নেতা রাশেদ মিয়া চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১২ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে।

এ উপলক্ষে এদিন তাঁর বাড়িতে দোয়া, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। একইদিনে চট্টগ্রাম উত্তর জেলা, রাঙ্গুনিয়া উপজেলা ও ইসলামপুর ছাত্রলীগ নেতৃবৃন্দ তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এদিন সকালে ইসলামপুর হযরত আহসানুল্লাহ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, যুগ্ম সাধারণ সম্পাদক জাশেদ মিয়া চৌধুরী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোহাম্মদ মঈন, উপজেলা যুবলীগ নেতা মো. মোরশেদ, মো. আয়াত, মোদাচ্ছের চৌধুরী, নাসের চৌধুরী, রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু তৈয়ব, সাধারণ সম্পাদক লোকমান গণি চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ এরশাদ, মো. ইয়াসিন, আবিদ হাসান, রীজবি চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ আগস্ট শনিবার রাত পৌণে ১২টার দিকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে রাশেদকে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত রাশেদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রাশেদ মিয়া চৌধুরী উত্তর জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here