নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙ্গুনিয়া (মধ্যম-দক্ষিণ) জোনের আয়োজনে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা উপজেলার ৩টি কেন্দ্রে শুক্রবার (২০ ডিসেম্বর) হয়েছে।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির ১ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, বেতাগী রহমানিয়া জামেউল উলুম দাখিল মাদ্রাসা ও পদুয়া ব্লুমিং ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলে এদিন পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন হালিম-লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রিয় ট্রাস্টি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, পরিচালক অধ্যাপক এমরানুল ইসলাম, জেলা সমন্বয়ক মো. মুফিজুল ইসলাম, জেলা প্রতিনিধি মো. মণির উদ্দিন, সংগঠনের রাঙ্গুনিয়া উপজেলার উপদেষ্ঠা করিম উদ্দিন হাছান, মোজাহেদুল ইসলাম, সাবেক পরীক্ষা পরিচালক আলতাফ হোসেন, রাঙ্গুনিয়ার বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির পরিচালক এম সোহেল তালুকদার, উপ-পরিচালক এইচ এম ফরিদ উদ্দিন, নাছির উদ্দি নাহিদ, পরীক্ষা নিয়ন্ত্রক রবিউল মোস্তফা রাফি, শিক্ষক আবদুল কাদের, জেলা প্রতিনিধি মো. ইদ্রিছ, আবদুল্লাহ আল নোমান, ওবায়দুল হক, আবুল কালাম রুবেল, সাইদুল হক, মো. ইমরান, মো. মোরশেদ, মো. কামাল, মো. আছিফ প্রমুখ।