রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে শহীদ হেদায়ত আলী স্মৃতি সংসদের উদ্যোগে বেতাগী আন্তঃফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বেতাগী ইউনিয়নের ঐতিহাসিক চম্পাতলী খেলার মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর কুতুবুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু।
আওয়ামী লীগ নেতা মো. সাঈদ ও ছাত্রলীগ নেতা তানজিল আহমেদ জয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আবছার তালুকদার, সাধারণ সম্পাদক ইছহাক তালুকদার, সহ সভাপতি মাওলানা মো. আবদুল্লাহ, যুগ্ম সম্পাদক রূপায়ন বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মো. কামাল উদ্দিন, সওদাগর, অসীত নন্দী, দীপক ধর, মো. নুরুল হক মাস্টার, গিয়াস উদ্দিন তালুকদার, মো. বাহাদুর, হায়দার আলী, মহিউদ্দিন, আজগর, হাসান, দয়াল বড়ুয়া, ফুটবল পরিচালনা কমিটির আহবায়ক নাজমুল হাসান, সদস্য সচিব সমীর মহাজন, ইউপি সদস্য মো. সেলিম, সৈয়দ মো. রফিক আহাম্মদ, জকির আলম, মো. মুছা, জানে আলম, শওকত আকবর, নাজমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মো. শাহেদ, বেতাগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউদ্দিন আহমদ বাবর, সাধারণ সম্পাদক মো. রাশেদ, বেতাগী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু মনছুর, চিকিৎসক নাজমুল হাসান, প্রকৌশলী মো. সুমন, প্রকৌশলী মো. রাশেদ, যুবলীগ নেতা রাজিব আবদুল্লাহ, মোঃ মোস্তাক মো. রিপন, মো. সজিব মো. দুদু, মো. রকি, আদেশ বড়ুয়া, উপজেলা ছাত্রলীগ নেতা নওশাদ মুন্না, উত্তরজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদে সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহিন, যুগ্ম সম্পাদক আমিন রাজু, সৌরভ ঘোষ, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. পাপ্পু, সাধারণ সম্পাদক জি.এম. হাসান, ছাত্রলীগ নেতা মো. খোরশেদ, শিমুল দাশ, মো. তৌহিদ, সিরাজুল ইসলাম সুজন, শুভ তালুকদার, তুষার সেন, মো. মামুন, মো. ইমন, মো. রবিন, মো. সাজিদ, মো. মিনহাজ, মো.মুরাদ, মো. ইয়াছিন, মো. সাব্বির, মোহাম্মদ তৈয়বুল হক সজিব প্রমুখ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধীতা করেন বেতাগী ২নম্বর ওয়ার্ডের দূর্বার ক্রীড়া চক্র ফুটবল একাদশ ও ৫নম্বর ওয়ার্ডের স্বপ্ন সিড়ি ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্ধীতাপূর্ণ খেলার নির্দিষ্ট সময়ে গোলশূণ্য ড্র হয়।
শেষে টাইবেকারে গিয়ে জয় পায় দূর্বার ক্রীড়া চক্র ফুটবল একাদশ। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিয়েছে বলে জানায় আয়োজক কমিটির নেতৃবৃন্দ।








