নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় শহীদ হেদায়েত আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের শহীদ হেদায়েত আলী স্মৃতি সংসদ আয়োজিত ২য় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা মধ্য বেতাগী দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে রবিবার (২ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু।

ইউপি চেয়ারম্যান নূর কুতুবুল আলমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

ছাত্রলীগ নেতা নওশাদ মুন্না ও তানজিল আহমেদ জয়’র যৌথ সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সদস্য আনিচুর রহমান, বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আবছার তালুকদার, সাধারণ সম্পাদক ইসহাক তালুকদার, সহ সভাপতি জানে আলম, মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, পৌরসভা আওয়ামী লীগ সদস্য ফারুক তালুকদার, উপজেলা যুবলীগ নেতা মো. আজিজ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ছৈয়দুল আলম তালুকদার, নুরুল আবছার তালুকদার, আব্দুল্লাহ মেম্বার, জানে আলম, রাজু দে, মো. সাঈদ, অসিত নন্দী, দুদু মিয়া, কামাল সওদাগর, মো. মোস্তাক, মো. আশরাফ, মো. মহিউদ্দিন, মো. হাসান, মো. বাবর, খোরশেদ আলম, ইউপি সদস্য জানে আলম, রফিক আহমদ, আওয়ামী লীগ নেতা সমীর মহাজন, মো. মুছা, অসিত নন্দী, দীপক ধর, জাফর আহমদ, মো. ওসমান, সাজু বড়–য়া, রাজা মিয়া, আবদুল হাকিম, মো. মোতালেব, মো. বেলাল, আজম চৌধুরী, মো. দিদার, মো. সুমন, মো. রাশেদ, মো. তৌহিদ, মো. কামাল প্রমুখ।

ফাইনাল খেলায় অংশ নেওয়া দল নূর আহম্মদ শাহ ক্রিকেট একাদশ প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭৯ রান সংগ্রহ করে। জবাবে প্রতিপক্ষ দল জিনিয়াস ক্রিকেট একাদশ ৮ ওভারেই এই রান সংগ্রহ করে নিজেদের জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়।

গত ২ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হওয়া এই টুর্নামেন্টে ১৪টি দল অংশ নিয়েছিল। এসব দলের খেলোয়াড়দেরও তাদের ক্রীড়া নৈপুন্যের ভিত্তিতে নানা পুরস্কার দেওয়া হয়।