Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রাণীরহাট ঠান্ডাছড়ি শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা ঠান্ডাছড়ি সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে শনিবার (২৪ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজানগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

উদ্বোধনী বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। প্রধান বক্তা ছিলেন ইছামতি মাতৃ মন্দির পরিচালনা পরিষদ সভাপতি অলক দাশ। স্বাগত বক্তব্য দেন ঠান্ডাছড়ি দুর্গা মন্দির পরিচালনা পরিষদ সভাপতি কাঞ্চন পাল। ঠান্ডাছড়ি দুর্গা মন্দির পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক স্বপন কুমার তুরী এবং উৎসব উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু ছৈয়দ তালুকদার, সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার, যুবলীগ নেতা নূর মোহাম্মদ আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সমীরণ দত্ত, শুভ শীল, ইউপি সদস্য আবদুল বারেক, শেলী দাশ, রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির কার্যকরী সভাপতি অরুণ বিকাশ বড়ুয়া, সুজন দেওয়ানজী, দুলন দাশ, সুভাষ ঘোষ, বিপ্লব সেন, বিপ্লব দেওয়ানজী, মো. সোহেল প্রমুখ।

শেষে প্রধানমন্ত্রীর তহবিলের উপহার হিসেবে ১১টি মন্দিরে ৫০০০ টাকা করে নগদ অর্থ এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত পক্ষ থেকে দেয়া নগদ ৫০০০ টাকা বিতরণ করা হয়। এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এদিন নৃত্য প্রতিযোগিতা, সন্ধিপূজারম্ভসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়েছে।