নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় শিক্ষার্থীদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

রাঙ্গুনিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ্যাসিস্টিভ ডিভাইস হিসেবে হুইলচেয়ার, চশমা, শ্রবণ যন্ত্র, ক্রেচ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর শামসুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী, নিজাম উদ্দিন, শিবলু দাশ প্রমুখ।