রাঙ্গুনিয়ায় গরীব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে প্রচেষ্টা কর্মজীবি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাট সমিতির কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না। উদ্বোধক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তি নিকেতন সুবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার নন্দী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।








