রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের নিয়ে “শিলক প্রাক্তন ছাত্রলীগ ঐক্য পরিষদ” গঠন করা হয়েছে। গত ২১ জানুয়ারি প্রাক্তন ছাত্রলীগ ঐক্য পরিষদ গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের তালুকদার মার্কেট এলাকায় আয়োজিত আলোচনা সভায় শিলক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তব্য দেন শিলক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে মো. হায়দার আলী তালুকদার, জাহাঙ্গির আলম চৌধুরী, শফিকুল ইসলাম বাবু, অজয় বড়ুয়া, দুলন বড়য়া, মো. সালাউদ্দীন, মো. তাজ উদ্দীন, মো. আব্দুল হান্নান, অমর বড়ুয়া ভুলন, মো. রিয়াদ হোসেন তালুকদার, মাহমুদুল হাসান বাদশা, মো. সিকান্দর আলী সিকদার, মো. আনোয়ার হোসেন, মো. আলমগীর, মো. ইব্রাহিম প্রমুখ।
আলোচনা সভা শেষে শিলক ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে এবং রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের উন্নয়নের সুফল সাধারণ মানুষের মাঝে আরও ব্যাপক আকারে প্রচারের লক্ষে এই কমিটি সভায় শিলক ইউনিয়ন আওয়ামী রাজনীতিকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে সাবেক ছাত্রনেতাদের বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরা হয়।
এভাবে শিলক ইউনিয়ন আওয়ামী লীগকে আরও বেশি বেগবান করতে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে ঐক্য স্থাপনের জন্য “শিলক প্রাক্তন ছাত্রলীগ ঐক্য পরিষদ” গঠনের উদ্যোগ গ্রহন করা হয়। শেষে সভায় সর্ব সম্মতিক্রমে সাবেক ছাত্রলীগ নেতা মো. হায়দার আলী তালুকদার’কে আহবায়ক ও মাহমুদুল হাসান বাদশা’কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

