রাঙ্গুনিয়া প্রতিনিধি: লকডাউনে কর্মহীন হয়ে পড়া কন্ঠ ও যন্ত্র শিল্পীদের বাড়ি বাড়ি উপহারস্বরূপ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছেন শিল্পীরা।
উপজেলা শিল্পকলা একাডেমীর সার্বিক সহযোগিতায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাতুল বৈদ্যসহ শিল্পীদের উদ্যোগে ‘শিল্পীদের জন্য শিল্পীদের ভালবাসার উপহার” শীর্ষক চারদিনব্যাপী এই কার্যক্রম গত ২৬ তারিখ থেকে চালানো হচ্ছে। এর আওতায় উপজেলার অর্ধ শতাধিক শিল্পীদের বাড়ি বাড়ি ইতিমধ্যেই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাতুল বৈদ্য বলেন, উপজেলা শিল্পকলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সার্বিক সহযোগিতায় গত ২৬ এপ্রিল থেকে ৪ দিনব্যাপী বিশেষ এই কার্যক্রম চালানো হচ্ছে। এর আওতায় কর্মহীন হয়ে পড়া কন্ঠ ও যন্ত্র শিল্পীদের বাড়ি বাড়ি গিয়ে উপহারস্বরূপ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।








