নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ৮ বছরের এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে বলাৎকারের অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা।

সোমবার (১ জুন) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম জুয়েল (২৭)। সে সরফভাটা হাজারীখীল আইল্লের বাপের বাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল এলাকার একটি পাঠাগারে এক বছর ধরে আরবী পড়াতেন এই যুবক। অন্যদিকে পার্শ্ববর্তী একটি হেফজখানায় পড়াশোনা করতেন ওই এলাকার এই ৮ বছরের শিশুটি। সোমবার সকালে শিশুটি সড়কে খেলাধুলা করছিল। এই সময় জুয়েল নামে এই যুবক ছেলেটিকে পাঠাগারে তার নিজ কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। শিশুটির আত্ম-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তাকে ঐ অবস্থাতেই হাতেনাতে ধরে ফেলেন সবাই। উত্তেজিত জনতা তাকে জুতার মালা পড়িয়ে গণপিঠুনি দেয়।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর হাসান সিকদার জানায়, সে শিশুটিকে বলাৎকারের কথা স্বীকার করে এবং ইতিপূর্বে বেশ কয়েকবার এই কাজ করেছে বলে জানায়। উত্তেজিত জনতার কবল থেকে উদ্ধার করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন অভিযোগে বিচার করেছিলাম।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন জুয়েল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক বলাৎকারের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভিক্টিম শিশুটিকেও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে নিয়ে শিশুটির ডিএনএ টেস্ট করা হবে। মঙ্গলবার সকালে অভিযুক্ত যুবককে জেলহাজতে পাঠানো হবে।