রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় পোল্ট্রি ফার্মে শিয়াল মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মো. মারুফ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড হারুয়ালছড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মারুফ ওই গ্রামের নুরুল আলমের ছেলে এবং সারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বন্ধুদের সাথে খেলা করছিল শিশু মারুফ। তাদের ঘরের কাছেই বেবি আক্তার নামের এক নারী পোল্ট্রি ফার্ম করেছেন। ফার্মের চারপাশে শিয়াল মারার জন্য তৈরি করা ছিল বৈদ্যুতিক তারের শিয়াল মারার ফাঁদ। শিশুটি খেলা করার সময় ওই ফাঁদে আটকে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তার মৃতদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে।
এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচছে বলে তিনি জানান।

