নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় শেখ জামাল স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় শেখ জামাল স্মৃতি সংসদের আয়োজনে শেখ জামাল স্মৃতি অলম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পূর্ব সরফভাটার কালা মুন্সিপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এর উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক টুর্নামেন্ট উদযাপন কমিটির সভাপতি হাসান মুরাদের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

প্রধান আলোচক ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ। উপজেলা যুবলীগের সদস্য সাইফুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন, মোবারক আলী, এনায়েতুর রহিম, শওকতুল ইসলাম, আহসান উল্লাহ, মো. হারুন, যুবলীগ নেতা সানী চৌধুরী, খোরশেদ আলম প্রমুখ।

উদ্বোধনী খেলায় ভূমিরখীল ফুটবল একাদশ ও দীঘিরপাড় স্ফুটিং ক্লাব অংশগ্রহণ করে। খেলায় ১-০ গোলে দীঘিরপাড় স্ফুটিং ক্লাব জয় লাভ করে।

টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করে।