Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় সংবর্ধিত কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আরমান

 রাঙ্গুনিয়া প্রতিনিধি : সদ্য ঘোষিত বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় রাঙ্গুনিয়ায় সংবর্ধিত হলেন মো. আরমান চৌধুরী।

বুধবার (৪ নভেম্বর) সকালে তিনি রাঙ্গুনিয়া এলে উপজেলা কৃষকলীগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর তিনি উপজেলার পদুয়া ইউনিয়নে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পিতা-মাতার কবরে পুষ্প্যমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের উপদেষ্টা এরশাদ মাহমুদ, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগের অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, সহ প্রচার সম্পাদক মনছুর উদ্দিন, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দুল আলম তালুকদার, কৃষকলীগ নেতা মাহবুবুল আলম, মো. ইউসুফ, মো. দিদার, মো. বসির, বদিউল আলম, মো. লোকমান, নেজাম উদ্দিন, কাতার যুবলীগ সভাপতি এম শফি, ছাত্রলীগ নেতা মফিজুর রহমান খাঁন, তারেক উদ্দিন রানা প্রমুখ।

পরে সংক্ষিপ্ত পথসভায় তাকে কেন্দ্রীয় কৃষকলীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।