রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর সবুজ বাংলা একতা সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় আজলার বাড়ী শতদল ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘাগড়া খিলমোগল ফুটবল একাদশ।
খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউপি সদস্য বদিউল আলম আজিজ।
প্রধান অতিথি ছিলেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও ব্যাংকার এস. এম ইদ্রিস।
তপন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ৪নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি ভবতোষ বড়ুয়া, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের প্রভাষক অমিয়তোষ বড়ুয়া, যুবনেতা রফিকুল ইসলাম রফু, উপজেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, যুবনেতা নাছির উদ্দিন রানা প্রমুখ।
শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেওয়া হয়।
এছাড়া অংশ নেওয়া বিভিন্ন দলের খেলোয়াড়দের মাঝেও ক্রীড়া নৈপুণ্যের ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয়।








