রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা এলাকার ঐতিহ্যবাহী বড় মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে এই উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবদুস সাত্তার। মোরশেদ কামাল তালুকদার ও মাওলানা মো. হাবিবের যৌথ সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, উপজেলা আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন বাদশা, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুর রউফ, সাধারণ সম্পাদক আহসান হাবীব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ, মাওলানা আবুল বয়ান, মাওলানা আনাচ মাদানী, শওকত উল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল, আব্দুস সবুর রাজু, কামাল উদ্দিন, মো. ইছহাক, আব্দুস সবুর, মোহাম্মদ উল্লাহ, আসাদ রাব্বি প্রমুখ।
শেষে মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উল্লেখ্য আধুনিক ডিজাইনে বহুতল বিশিষ্ট এই মসজিদের নির্মাণে কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় আমিন তালুকদারের পরিবার থেকে ১৫ লাখ টাকা এবং হাজী মো. ইদ্রিছ এর পক্ষ থেকে ২৫ লাখ টাকার অনুদান ঘোষণা করা হয়েছে। বাকি ব্যয় নির্বাহে দেশ-বিদেশের সকলের সহযোগিতা চেয়েছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

