নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় সাকের-জাহানারা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর নোয়াগাঁও মফজল আহমদ ফুটবল একাদশের আয়োজনে সাকের মোহাম্মদ মেম্বার ও জাহানারা বেগম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নোয়াগাঁও স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বার আউলিয়া ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে ফয়সাল স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়।

পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ। উদ্বোধক ছিলেন ওমান বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক আহসান হাবিব।

মুহাম্মাদ মনজু আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিল নুরুল আবছার জসিম, রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন, হারুন মাতব্বর, আব্দুল সবুর রাজু, জোনাইদুল আলম চৌধুরী, কৃষকলীগ নেতা মমতাজ মিয়া, ব্যবসায়ী নেতা আমির হামজা, নজরুল ইসলাম, মুহাম্মদ জাফর প্রমুখ।

শেষে প্রাইজবন্ড সহ চ্যাম্পিয়ন ট্রপি, রানার্সআপ ট্রপি সহ টুর্নামেন্টে অংশ নেওয়া দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া নৈপুন্যের ভিত্তিতে পুরস্কার তুলে দেওয়া হয়।