Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার জিয়ানগর এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মোটর সাইকেল আরোহী তরুণ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. কবির (৪৫)।

তার বাড়ি হাতিয়া থানার বুড়িরচর গ্রামে বলে জানা যায়। আহতের নাম মো. রিয়াজ (২৪)। সে রাঙ্গুনিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার মো. বাবুর ছেলে। আহত রিয়াজকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

স্থানীয় প্রত্যদর্শী সুত্রে জানা যায়, আহত রিয়াজ মোটরসাইকেল চালিয়ে কাপ্তাই সড়ক পথে চট্টগ্রাম শহর থেকে রাঙ্গুনিয়ার দিকে আসছিলেন। আসার পথে উপজেলার পোমরা জিয়ানগর এলাকায় এলে বিপরিত দিক থেকে আসা দ্রæতগামী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটিই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি অটো চালকের মৃত্যু হয়।

স্থানীয়রা মোটর বাইক চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. এরশাদ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এই ব্যাপারে থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়ের হয়েছে।”