নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় সুখবিলাস শেখ রাসেল স্মৃতি সংসদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস শেখ রাসেল স্মৃতি সংসদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সোমবারিয়া বাজার সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয় মাঠে রোববার (৬ আগস্ট) রাতে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কবির তালুকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম। সংবর্ধিক অতিথি ছিলেন আদেল ছাদিক মাহমুদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাজেশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহসান হাবিব, পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান, ইউপি সদস্য বদিউজ্জামাল বদি, মো. ফারুক তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অশোক তালুকদার, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ সেলিম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহমুদুল হাসান রাসেল, সোহেল আরমান, যুগ্ম সম্পাদক রাসেল রাসু, ইমাম উদ্দিন বাদশা, ছাত্রলীগ নেতা একে মামুন, সুখবিলাস শেখ রাসেল স্মতি সংসদের সিনিয়র সহ সভাপতি নূরুন নবী, মো. আব্বাস, মো. শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক ইমন হাসান হাবিব, সদস্য মো. ইয়াছিন, সরোয়ার কায়েস, কামরুজ্জামান জনি, মো. অভি, জয়ান শীল প্রমুখ। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট দেন সংগঠনের নেতৃবৃন্দ। শেষে সকলকে সাথে নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন অতিথিবৃন্দ।