রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় স্বল্প আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার থেকে উপজেলা সদরের ইছাখালী এলাকায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়।
পণ্য বিক্রি উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন টিসিবির রাঙ্গুনিয়া ডিলার ও উপজেলা আ.লীগ নেতা জসিম উদ্দিন শাহ।
সোমবার ঘাটচেক এলাকায় পণ্য বিক্রি করা হয়। ১৪ এপ্রিল (মঙ্গলবার) পৌরসভার মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরীর বাসভবনের সামনে সকালে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে।
পণ্যবোঝাই করে টিসিবির ট্রাক নির্দিষ্ট দিনে ও স্থানে সাশ্রয়ী মূল্যে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে বিক্রি করা হবে।
এ কার্যক্রমের আওতায় একজন ভোক্তা ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৮০ টাকা কেজি দরে সার্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি মশুর ডাল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা কিনতে পারবেন।
নির্দিষ্ট দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত এ কার্যক্রম চলবে।
ডিলার জসিম উদ্দিন শাহ বলেন, স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে রাঙ্গুনিয়ায় এই কার্যক্রম শুরু হয়।








