সিপ্লাস ডেস্ক: রাঙ্গুনীয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ইছাখালী কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে মিলাদ ও দোয়া মাহফিল।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাংগুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন রিয়াজ। সাধারণ সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় আলোচনায় অংশ নেন উপজেলা সহ-সভাপতি দেলোয়ার হোসেন, মোঃ আজিম উদ্দিন, হেলাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক কান্ছন মিয়া মেম্বার, আতিক সুজন, ফজলুল হক ফজলু, উপজেলা সদস্য ও সাবেক চট্রগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ নেতা ও আবদুল কাইয়ুম, ইসমাইল মেম্বার, রাজানগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মুছা তালুকদার, মোঃ আবু হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।








