রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
লোকটির বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বুইজ্জ্যার দোকান থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘লোকটির পড়নে লুঙ্গি ছাড়া আর কিছু ছিলনা, মাথা থেতলানো। ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ও সড়ক দূর্ঘটনায় লোকটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।








