নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় সড়ক থেকে লাশ উদ্ধার, থানায় হত্যা মামলা

 রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়কে পড়ে থাকা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম এনাম হোসেন ওরপে কালাইয়্যা (৩৮)। সে একই ইউনিয়নের মীরের খীলের ছালেহ আহমেদের ছেলে।

সোমবার (১৬ আগস্ট) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

 এই ঘটনায় তার ভগ্নিপতি এনাম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে হত্যা মামলা করেছেন।

বাদী এনাম উদ্দিন মামলায় উল্লেখ করেছেন, নিহত এনাম হোসেনের সাথে পরিবারে ভাইদের বিরোধের কারনে ঘরে থাকতেন না তিনি। তবে মাঝে মাঝে এলাকায় আসতেন। সকালে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। লাশের দুই পাশে দুটি মোবাইল এবং পেঠের নিচে ও চারপাশে টাকা ছড়ানো ছিটানো ছিল। শরীরের জখমের চিহ্ন থাকার কারনে তিনি সন্দেহ করছেন অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে হত্যা করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আলমগীর হাসান সিকদার জানান, ভোরে লোকজন লাশটি সড়কে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা লাশটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়ভাবে তাকে কালু চোরা নামে চেনে। এলাকায় তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। এদিনও ওই এলাকার সেকান্দর মিয়ার বাড়ি এবং সেলিম মিয়ার দোকানে পৃথক দুটি চুরির ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

মামলার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, “উদ্ধারের সময় লাশের পাশে দুটি মোবাইল এবং নগদ ৭ হাজার ৮৪০টাকা পাওয়া যায়। লাশের মুখ থেতলানো ও মাথার পিছনে জখম দেখা গেছে। চুরির অভিযোগে একটিসহ নিহত এনামের বিরুদ্ধে রাঙ্গুনিয়ায় থানায় দুটি মামলা রয়েছে।

তার মৃত্যুর বিষয়ে ভগ্নিপতি একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম জানান, সরফভাটার হাজারীখিল এলাকায় সড়কে পড়ে থাকা একটি লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে এনাম হোসেন বলে শনাক্ত করেন। লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here