নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় হযরত পাঠান আউলিয়া মাদ্রাসার দ্বিতল ভবনের উদ্বোধন

রাঙ্গুনিয়ায় হযরত পাঠান আউলিয়া মাদ্রাসার দ্বিতল ভবনের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়ায় হযরত পাঠান আউলিয়া (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার উদ্বোধন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের মরহুম পিতা-মাতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার ও নুরুন্নাহার বেগম এর স্মরণসভা ও দোয়া মাহফিল মাদ্রাসার হলরুমে রোববার (৬ জুন) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে এদিন সকাল থেকে খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে ফিতা কেটে মাদ্রাসার দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যানটেশনের চেয়ারম্যান ও মাদ্রাসার প্রধান পৃষ্টপোষক এরশাদ মাহমুদ।

পরে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আহমদ কবির তালুকদার। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাকিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক সাইফুর রহমান জুয়েল, আহমদুর রহমান, ইউপি সদস্য ফারুক তালুকদার, মুক্তিযুদ্ধ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সফি সওদাগর, পদুয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, পিপলস ইসলমীক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুহাম্মদ ইদ্রিছ, মোহাম্মদ আলী, মাহবুবুল আলম, ইকরাম হোসেন, মো. ইউনুস, মাওলানা মুহাম্মদ কুরবান আলী, মহির উদ্দিন রানা প্রমুখ।

শেষে মিলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।