নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় হযরত বাচা শাহ (রহ.) এর ৬৭তম ওরশ কাল

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কাউখালী শাহী দরবার শরীফে হযরত সৈয়দ সুলতান উদ্দীন বাচা বাবা (রহ:) এর ৬৭তম বার্ষিক ওরশ কাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশ-বিদেশ হতে হাজার হাজার ভক্ত আশেকান ও ধর্মপ্রাণ মুসুল্লিদের সমাগম ঘটবে। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির গ্রহণ করেছে মাজার পরিচালনা কমিটি। এতে কোরান খানী, রওজা শরীফে গিলাপ চড়ানো, তাবারুক বিতরন, হালকা জিকির, সেমা মাহফিল, মিলাদ মাহফিল সহ দেশ, জাতী ও বিশ্ব শান্তি কল্যানের জন্য দোয়া করা হবে। পোমরা মহত্বর খীল কাউখালী দরবারে অনুষ্ঠিতব্য ওরশে ভক্ত অনুরাগীদের আমন্ত্রন জানিয়েছেন ওরশ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।