নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় হাজী নূর মোহাম্মদ শাহ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি :  রাঙ্গুনিয়ায় হাজী নূর মোহাম্মদ শাহ (রহ:) দিবারাত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী আজিজুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কবির চৌধুরী গিয়াসু। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ।

ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পোমরা স্পোর্র্র্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জোনাইদুল আলম চৌধুরী, শিক্ষক মুসলিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আহমদ আলী নঈমী, গোচরা ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হামজা, পোমরা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মমতাজ মিয়া, সাংবাদিক জগলুল হুদা, শরীফুল ইসলাম, ফুটবলার মো. রফিকুল ইসলাম, মো. সেলিম, মো. সবুর প্রমুখ।

উদ্বোধনী খেলায় চট্টগ্রাম মহানগর যুবশক্তি ক্রীড়া একাদশ ৩-১ গোলের ব্যবধানে গোচরা ব্যবসায়ী সমিতি ফুটবল দলকে পরাজিত করে। টুর্নামেন্টের চতুর্থ এই আয়োজনে ১৬টি ফুটবল দল অংশ নিয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।