রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে বুধবার (২২ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার।
প্রধান অতিথির বক্তব্য দেন কাতার আওয়ামী লীগ সভাপতি ও বিদ্যালয়টির আজীবন দাতা সদস্য শফিকুল ইসলাম তালুকদার বাবু।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এয়াকুব আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল হক, মরিয়মনগর বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি শওকত হোসেন সেতু, আওয়ামী লীগ নেতা দুলন বড়ুয়া, হায়দার আলী তালুকদার, অজয় বড়ুয়া, জগদীশ রায়, শিলক ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. পারভেজ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। জাতিয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষামূলক নাটিকা, কবিতা আবৃত্তি, দেতশাত্ববোধক গান সহ নানা পরিবেশনায় উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।








