নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় হোসনাবাদ মডার্ন ব্লাড ব্যাংক’র জীবাণুনাশক স্প্রে কার্যক্রম

 রাঙ্গুনিয়া প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে সারা দেশেই এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন। এর আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হোসনাবাদ মডার্ন ব্লাড ব্যাংক’র উদ্যোগে ২দিন ব্যাপী সামাজিক দুরত্ব বজায় ও জীবানুনাশক স্প্রে কার্যক্রম করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন মোগলের হাট বাজারে প্রায় ৩০টি মুদির দোকান, ১৩টি ওষুধের দোকান এবং কাঁচাবাজারের প্রায় ১৫টি দোকানে নিরাপদ দূরত্ব বজায় রাখার নিমিত্তে সীমা নির্ধারণ করে দেওয়া হয়।

দ্বিতীয় দিনে ব্লিচিং পাউডারযুক্ত জীবানুনাশক পানি স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন হোছনাবাদ ইউপি চেয়ারম্যান মির্জা সেকান্দর চৌধুরী। মোগলেরহাট বাজার, ড্রেন, চলাচলরত গাড়ি, গাড়িতে থাকা যাত্রী, মসজিদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই পানি ছিটানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মোগলের হাট বাজার কমিটির সভাপতি নুরুল আলম সাওদাগর, সংগঠনের সচিব মো. রবিউল হোসেন রবি, সংগঠনের উপদেষ্টা মো. মহিউদ্দিন ফাহিম, এম.এ.কাদের জাহেদ, আহব্বয়ক মো. মিজানুর রহমান, সদস্য সচিব মো. শাকিল, মো. রবিউল সহ সংগঠন সকল নেতৃবৃন্দ।

এদিকে তাদের এই ধরনের ব্যাতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।