নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি:২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শনিবার (২১ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার কামাল চৌধুরী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ ও উপ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশা’র যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন উত্তরজেলা আওয়ামী লীগ নেতা ইদ্রিচ আজগর চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, মাস্টার আসলাম খাঁন, ইকবাল হোসেন, আরিফুল ইসলাম চৌধুরী, ফারুক আহমেদ তালুকদার, জসিম উদ্দীন শাহ, জাহেদুল ইসলাম, নুরুল আবছার, জালাল উদ্দীন, মোসলেম উদ্দীন, বদিউল আলম, জামাল উদ্দীন, বদিউল খায়ের লিটন চৌধুরী, দিদারুল আলম, মোরশেদ তালুকদার, সোহেল রানা প্রমুখ।

শেষে দোয়া ও মিলাদের মাধ্যমে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here