Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় ৫০০ লিটার মদসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাচারকালে ৫০০ লিটার চেলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পারুয়া ইউনিয়নের মালেকা পাড়া এলাকা থেকে মদ জব্দ করে এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তির নাম নাম মো. সাইফুল ইসলাম (২৬)। বাড়ি হাটহাজারী উপজেলার চিকনদন্ডীর খন্দকিয়া এলাকায়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) সকালে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার এস আই সুমন কুমার দে বলেন, “ পারুয়া শিব মন্দির এলাকায় সড়কের পাশে চট্টগ্রাম শহরে পাচারের জন্য চোলাই মদ রাখা হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয় ও মদ জব্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।”