রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় র্যাব-৭ এর অভিযানে ৮০০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের রাণীরহাট ডিগ্রী কলেজ গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে কয়েকটি ড্রামের মধ্যে রাখা ৮০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বাবুল মারমা (৬০)। সে রাঙ্গামাটি জেলার কাউখালী থানার ঘাগরা বাজার এলাকার মৃত সুইচ মারমার ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে থেকে কয়েকটি ড্রামের মধ্যে রাখা ৮০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
বাবুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক সিন্ডিকেটের সাথে যোগসাজশে চোলাই মদ উৎপাদন ও মজুদ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছে।
ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় র্যাবের অভিযানে ৮০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

