নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় ৮ ফুট লম্বা অজগর উদ্ধার, পরে অভয়ারণ্যে অবমুক্ত

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) বিকালে তা দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

এরআগে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া থেকে অজগরটি উদ্ধার করা হয়েছিল।

বনবিভাগ সূত্রে জানা যায়, পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া দাড়িকোপ গ্রামে জনৈক ব্যক্তি অজগর সাপটি ধরেন। খবর পেয়ে এটি তার কাছ থেকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান কৃষি ও গয়াল খামারী এরশাদ মাহমুদ।

পরে এটি দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে নিয়ে অবমুক্ত করা হয়।

এসময় খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানতে চাইলে তিনি বলেন, সাপটি আনুমানিক ৮ ফুট লম্বা হবে। এটি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম’র নির্দেশনা অনুসারে অবমুক্ত করা হয়েছে।

ইতিপূর্বেও দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে ১২ ফুট লম্বা আরও একটি অজগর ও বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছিল। এগুলোও খামারী এরশাদ মাহমুদ উদ্ধার করে হস্তান্তর করেছেন বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here