নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেড এর সভাপতি স্বপন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেড এর অন্তবতী ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়োগ পেয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
ব্যবস্থাপনা কমিটি তাঁদের নির্ধারিত মেয়াদের মধ্যে কমিটির নির্বাচন করতে পারায় সমিতির দৈনন্দিন ব্যবস্থাপনা নির্বাহ ও নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে স্বপন চন্দ্র’কে সভাপতি করে ৩ জন সদস্য নিয়োগ করা হয়।
কমিটির সদস্যরা হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ডালিয়া রাণী চৌধুরী ও দৈবকীনন্দন কৃষি সমবায় সমিতি লিমিটেড এর সদস্য আরিফুল ইসলাম চৌধুরী।
১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের উপ-নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা গেছে।
নিয়োগকৃত অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির মেয়াদ আদেশ জারীর ১২০ দিন পর্যন্ত বলবৎ থাকবে।