Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

করোনাভাইরাস রোধে সচেতনতামূলক লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ। চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সৌজন্যে শুক্রবার (২৭ মার্চ) উপজেলার মরিয়মনগর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালনা করেন তারা। কার্যক্রমে অংশ নেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, সাধারন সম্পাদক শিমুল গুপ্ত, সাবেক ছাত্রনেতা তৌহিদ চৌধুরী, মো. মহিউদ্দীন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ সেলিম, যুগ্ম সাধারন সম্পাদক ইমাম উদ্দীন বাদশা, সাংগঠনিক সম্পাদক মুফিজুর রহমান, আরিফুল ইসলাম সারেক , সৈয়দা সেলিমা কাদের ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. এ কে মামুন, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক বাবলা তালুকদার, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রসংসদের ভিপি সোহেল চৌধুরী, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল তালুকদার, দক্ষিন রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিকু শীল, হোসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির, লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আকরাম তালুকদার প্রমুখ।