নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়া কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইন্টার ফাইনাল ইয়ার ও স্নাতক একাদশ

রাঙ্গুনিয়া সরকারি কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে গ্রুপ-১৩ ইন্টার ফাইনাল ইয়ার ও স্নাতক ফুটবল একাদশ।

কলেজ ছাত্রসংসদের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে রবিবার গ্রুপ-১৩ ইন্টার ফাইনাল ইয়ার ফুটবল দল ৩-০ ব্যবধানে র‌্যাঞ্জার ফুটবল দ্বাদশ দলকে পরাজিত করে।

অন্যদিকে সোমবার (১৭ মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে স্নাতক ফুটবল একাদশ ১-০ ব্যবধানে মানবিক-এ ফুটবল দলকে পরাজিত করে। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ একেএম সুজাউদ্দিন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম।

উদ্বোধক হিসেবে বক্তব্য দেন হোছনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন।

ছাত্রসংসদের ক্রীড়া সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগের অর্থ সম্পাদক ওমর ফারুক, অধ্যাপক নুরুল মোমেন, অধ্যাপক নাছির উদ্দিন, ক্রীড়া শিক্ষক মোতাহের হোসেন, প্রবাসী মোহাম্মদ হানিফ, ছাত্রসংসদের ভিপি শহীদুল ইসলাম সোহেল, জিএস মহিন উদ্দিন, কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল তালুকদার, সহ সভাপতি বাবলা তালুকদার, সাধারণ সম্পাদক আরমান সিকদার প্রমুখ।