রাঙ্গুনিয়ার খেলোয়াড় কল্যাণ সমিতির নবগঠিত ত্রি-বার্ষিক পরিচালনা পরিষদের সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান সংগঠনটির নিজস্ব কার্যালয়ে শুক্রবার (৬ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার। যুগ্ম সম্পাদক প্রভাত কুসুম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মরিয়মনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল কাদের, বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক হিরু, খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সেলিম, লোকমানুল হক তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সভাপতি নুরুল আলম আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুন আল রশীদ, ক্রীড়া সংগঠক তুষার কান্তি বড়ুয়া, নুরুল ইসলাম আজাদ, নুরুল আজিম বাবুল, আবুল কালাম আবু প্রমুখ। শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নতুন প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে নিয়মিত টুর্নামেন্ট সহ অনুশীলনের ব্যবস্থা করে সকলে একসাথে কাজ করার অঙ্গিকার করেন।
উত্তর চট্টগ্রাম রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান








