Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়া পুরস্কার বিতরণীতে তথ্যমন্ত্রী- ছাত্রছাত্রীদের জোরালো প্রচেষ্টায় স্বপ্নকেও ছাড়িয়ে যাওয়া সম্ভব

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ছাত্রছাত্রীদের মাঝে জোরালো প্রচেষ্টা থাকলে স্বপ্নকেও ছাড়িয়ে যাওয়া সম্ভব। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা করতে হবে। লেখাপড়ার পাশাপাশি দেশাত্ববোধে জাগ্রত, মেধা বিকাশ ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।

তিনি বলেন, মানুষ যান্ত্রিক ও আত্মকেন্দ্রীক হয়ে যাচ্ছে। সামাজিক অবক্ষয় চলছে। সমাজকে রক্ষা করতে হবে। স্কুলে লেখাপড়ার মান উন্নত করতে হবে। শুধু লেখাপড়া নয় শিক্ষার্থীদের পারিবারিক মূল্যবোধ শেখানো দরকার। যান্ত্রিকতার কারণে আমাদের পারিবারিক ও নৈতিক মূল্যবোধ হুমকির মুখে।

আজ শনিবার (২৬ অক্টোবর) রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্য্যলয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি অধক্ষ্য সুমঙ্গল মুৎসুদ্দীর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। প্রধান অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র তুলে দেন শিক্ষক প্রতিনিধি রহিম উদ্দিন সিকদার।

ড. হাছান মাহমুদ বলেন, জিপিএ৫ না পাওয়ার ব্যর্থতায় হতাশ হলে চলবেনা। ব্যর্থ হলে হতাশা নয়, যেখানে ব্যর্থতা সেখান থেকেই আবারো প্রচেষ্টা শুরু করতে হবে। জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। সময় বয়ে গেলে আর ফেরত আসেনা। ছাত্রজীবন শ্রেষ্ঠ সময়। এই সময়টাতে স্বপ্নের বীজ বপন করতে হয়। লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশ ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। মূল্যবোধ মমত্ববোধ জাগ্রত করার এটি সময়। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে প্রাতিষ্টানিক শিক্ষার পাশাপাশি দেশাত্ববোধ, মূল্যবোধ ও মমত্ববোধে জাগ্রত করতে হবে। শিক্ষা প্রতিষ্টান গুলোতে নৈতিকতার উপর ক্লাস নেয়া প্রয়োজন। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার উপর শিক্ষার্থীদের বেশি করে সচেতনতা বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্টান গুলোতে এসব বিষয়সহ শিক্ষার্থীদের জন্য বার্ষিক পুরস্কার বিতরণীতে ক্রীড়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, মানবিক আচরণের জন্য পুরস্কার চালু করা দরকার।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও মিড ডে মিলে’র উদ্বোধন করেন।