নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়া পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছবির ক্যাপশন: সভাপতি শেখর বিশ্বাস, সাধারণ সম্পাদক শিক্ষক টিটু সেন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলন শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী থানা সদরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুৃষ্ঠিত হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের বিদায়ী সভাপতি বিভূতি ভূষন সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শান্তি নিকেতন রামকৃষ্ণ সেবাশ্রম’র সভাপতি দীপেন সাহা। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ।

উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাষ্টার নির্মল কান্তি দাশ। পরিষদের বিদায়ী সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি তপন কুমার দত্ত, পূজা পরিষদ নেতা অধ্যাপক অসীম কুমার শীল, শেখর বিশ্বাস, বিজয় কুমার সেন, মাষ্টার তরুন কান্তি দাশ , নির্বানীতোষ সাহা ভাস্কর, ত্রিদীপ কুমার সাহা, রীটন কান্তি দে, শিমুল গুপ্ত প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে শেখর বিশ্বাস সভাপতি ও শিক্ষক টিটু সেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here