নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়া পৌরসভার নারী কাউন্সিলরের ইন্তেকাল, তথ্যমন্ত্রীর শোক

রাঙ্গুনিয়া পৌরসভার নারী কাউন্সিলরের ইন্তেকাল

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ  রাঙ্গুনিয়া পৌরসভার ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর জেসমিন আক্তার (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…. রাজেউন)।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সুত্রে জানা যায়। মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বুধবার বাদে জোহর উত্তর নোয়াগাও আল্লামা রুমি জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

কাউন্সিলর জেসমিন আক্তার পৌরসভা গঠনের পূর্বে পোমরা ইউনিয়ন পরিষদ থেকে দুইবার সংরক্ষিত নারী ইউপি সদস্যা নির্বাচিত হয়েছিলেন। বর্তমান পৌরসভা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তিনি পর পর দুইবার রাঙ্গুনিয়া পৌরসভার ১নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার প্যানেল মেয়র (৩) নির্বাচিত হয়েছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

এছাড়া রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, প্যানেল মেয়র জালাল উদ্দিনসহ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here