নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সদস্যদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

রাঙ্গুনিয়া প্রতিনিধি: পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদান করা রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস।

সোমবার (২ আগস্ট) বিকেলে ইউএনও’র কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও ইফতেখার ইউনুসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ, সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, সহসভাপতি পান্থ নিবাস বড়ুয়া, মোহাম্মদ ইলিয়াছ, নুরুল আবছার চৌধুরী, শান্তি রঞ্জন চাকমা, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা প্রমুখ। মতবিনিময়কালে ইউএনও দায়িত্ব পালনে রাঙ্গুনিয়ার সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, বিসিএস ৩৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ইফতেখার ইউনুস গত ২৬ জুলাই রাঙ্গুনিয়ায় ইউএনও পদে যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here