রাঙ্গুনিয়া প্রতিনিধি: “রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক”র তৃতীয় বর্ষপূর্তী উদযাপন ও চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে অসহায় দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন ও ভ্যান গাড়ি বিতরণ এবং এতিম ছাত্রদের এক বছরের ভরণপোষণ বাবদ আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান উপজেলার থানা সদরের সোহাগ কমিউনিটি সেন্টারে শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ব্লাড ব্যাংকের উপদেষ্টা সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।
উদ্বোধক হিসেবে বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার।
প্রধান বক্তা ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের এ্যাডমিন হাবীবুর রহমান।
এ্যাডমিন শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া কলেজের ইসলামিক স্টাডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবদুল মাবুদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ সম্পাদক জগলুল হুদা, ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মাহবুবুল আলম সিকদার, রেজাউল করিম, মো. এনামুল হক, আবদুল জব্বার, ব্লাড ব্যাংকের এডমিন আদনান ফাহিম প্রমুখ।
এরআগে গত ১২ নভেম্বর “রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক”র ৩য় বর্ষপূর্তি পালন উপলক্ষে রাউজানের পাহাড়তলী জগৎপুর অনাথ আশ্রম মিলনায়তনে অনাথ শিশুকে সাথে নিয়ে দুপুরের খাবার গ্রহণ, ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

