রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসের নবনির্মিত বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশের অন্যান্য ভূমি অফিসের সাথে একযোগে এই ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিষোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংক’র উদ্বোধন করেন।
উদ্বোধনকালে রাঙ্গুনিয়া প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস, সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী রিয়াদুন নবী, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইদ্রিচ আজগর, জাহেদুর রহমান তালুকদার, মুজিবুল হক হিরু, উত্তরজেলা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা প্রমুখ।
প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর রাঙ্গুনিয়ায় ফলক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
চট্টগ্রাম গণপূর্ত বিভাগের মাধ্যমে ২ কোটি টাকা ব্যয়ে উপজেলা ভূমি অফিসের বহুতল ভবনটি নির্মাণ করা হয়েছে বলে জানা যায়।








