রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের স্বনামধন্য অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলা সদরের ইছাখালী মুক্তমঞ্চে কেক কেটে দিনটিকে উদযাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম আর মামুনুল হক। সাধারণ সম্পাদক রবিউল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ট ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ, অর্থ সম্পাদক জগলুল হুদা।
বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন রফিকুল ইসলাম, মুহাম্মদ সরোয়ার আজম, রাজ্জাক হোসাইন রোখন, মিজানুর রহমান রাজু, শামিম উদ্দীন সুমন, সহ সভাপতি এস এম রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, ইয়াছিন আরাফাত, ইমাম উদ্দীন, মো. তারেক, জাহেদ হোসেন মুন্না, হাসান সিকদার, নঈম উদ্দীন, মোরশেদ আলম, উম্মে সালমা সায়কা, রোজী আহম্মেদ সানজিম, নজরুল ইসল নয়ন, মঞ্জুরুল আলম, সাইমন করিম ফাহিম, ইয়াছিন অারাফাত সনি, মো. তুহিন, সেলিম উল্লাহ, এম টি দিহান, আলিফ হোসেন প্রমুখ।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয় এবং প্রতিষ্ঠাকাল থেকে সংগঠনের অগ্রযাত্রা বিষয়ে মূল্যায়ন করা হয়। এছাড়া ধর্ষণ বিরোধী আইনের সংস্কার করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দ। শেষে কেক কেটে সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

