Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাব’র ঈদ উপহার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাব (আরএমবিডিসি) ও সংগঠনের প্রবাসী পরিষদের যৌথ উদ্যেগে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকার গরীব দুস্থ অসহায় পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল রোগী, রোগীর স্বজন ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এতে অতিথি হিসেবে ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, রোয়াজার হাট ব্যবসায়ী কল্যান সমিতির সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, যুবলীগ নেতা সোহেল খান, সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন রফিকুল ইসলাম, সরোয়ার আজম প্রমুখ। বিতরণ কাজে অংশ নেন সংগঠনের এডমিন মামুনুল হক, রবিউল মোস্তফা, সোলায়মান বাদশা, জয়ন্ত চক্রবর্তী, ইমরান হুসাইন, মো. সুজন, ইমাম উদ্দিন, হাসান সিকদার, ইয়াসিন আরফাত প্রমুখ।