রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট ওই কমিটির নির্বাচিতরা হলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম, একোরা বায়োটেকনোলজি লিমিটেড এর এমডি ডা. মোহাম্মদ সেলিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র ব্যক্তিগত সহকারী এমরুল করিশ রাশেদ, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আকতার, রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. এম এ মোরশেদ, রাঙ্গুনিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইফতেকার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, লিও ডিস্ট্রিক কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ওবায়দুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল জব্বার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক ইসকান্দার হোসেন সুমন, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম, মৌলানা ডেন্টাল কেয়ারের পরিচালক শহিদুল ইসলাম হেলাল, ওয়েল হোল্ডিং লিমিটেড এর পরিচালক মো. ওসমান গণি, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা, পদ্মা ল্যান্ড মার্ক লিমিটেড এর পরিচালক নেজাম উদ্দিন, মানবাধিকার কর্মী জাকিরুল আজম চৌধুরী মুরাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান বাবু, বায়ো মেডিকেল গবেষক ইকরাম হোসেন সোহেল এবং সমাজ কর্মী নজরুল ইসলাম। এছাড়া প্রতিষ্ঠাতা উপদেষ্টা হিসেবে রয়েছেন বেতাগী ইউপি সদস্য সৈয়দ মো. আবুল মনসুর।
শনিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার ইছাখালী সদরের ইছামতী কমিউনিটি সেন্টারে নবগঠিত উপদেষ্ট পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এম আর মামুনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল মোস্তফার সঞ্চালনায় উপদেষ্টাবৃন্দ ছাড়াও বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সরোয়ার আজম, রাজ্জাক হোসেন রোকন, মিজানুর রহমান রাজু প্রমুখ।








