নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়া শিলক ইউনিয়ন আ. লীগের সভাপতির দায়িত্ব পেলেন আবুল হাশেম মাস্টার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আবুল হাশেম মাষ্টার।

শিলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী সওদাগরের মৃত্যুতে সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. আবুল হাশেম মাষ্টারকে এই পদে দায়িত্ব দেওয়া হয়।

সোমবার (২৩ আগস্ট) বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিলক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক তার নাম ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী অনুমোদন দেওয়া হয়।

তিনি শিলক ইউনিয়ন আওয়ামী লীগের পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here