নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম’র শীতবস্ত্র বিতরণ

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ার প্রত্যন্ত গ্রামের শীতার্ত অসহায় অর্ধশতাধিক পরিবারের মানুষের মাঝে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম ও লাল সবুজ সোসাইটি বাংলাদেশ।

সোমবার ( ২১ ডিসেম্বর) রাউজানে এ শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।

শীতবস্ত্র ও মাস্ক বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, চ.বি রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, অর্থ সম্পাদক মেহেরাজ হোসেন, লাল-সবুজ সোসাইটি চট্টগ্রাম টীমের সাধারণ সম্পাদক রাফিউল কবির রাফি, প্রান্ত, মোহাম্মদ সাফাত মাহমুদ, ফাহমিদা সাহেলি প্রমুখ।

বক্তারা বলেন, অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের শীত নিবারণে তাদের পাশে দাড়ানো সমাজের সামর্থ্যবান শ্রেণীর দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ কোনো সাহায্য নয়, এটি বিবেকবান ও সামর্থ্যবান নাগরিকদের নৈতিক দায়িত্ব। পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর শীত নিবারণ ও সাহাযার্থে এগিয়ে আসার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানানো হয়।