রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইফতেখার হোসেন বাবুল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে এই পদে মনোনয়ন দেয়া হয়। পরিচালনা কমিটির সভাপতি আবু মুছা মো. সামশুদ্দিন গত ৭ জানুয়ারি মৃত্যুবরণ করায় বিধি অনুযায়ী মো. ইফতেখার হোসেন বাবুলকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। ইফতেখার হোসেন বাবুল সভাপতি নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
উত্তর চট্টগ্রাম রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হলেন বাবুল








