Site icon CPLUSBD.COM

রাজধানীতে ‘করোনার উপসর্গ’ নিয়ে আরও একজনের মৃত্যু

রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি যে বাসায় থাকতেন ওই বাসার পাশেই এ ব্যক্তির বাসা বলে পুলিশ জানিয়েছে। শনিবার প্রথম ব্যক্তির মৃত্যুর পর একটি ভবনের ৩০টি পরিবারকে নজরদারিতে আনা হয়। তবে নিহত ব্যক্তি কিভাবে করোনা আক্রান্ত হন তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ জানান, মারা যাওয়া ব্যক্তি করোনা সাসপেক্টেড ছিলেন। তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তবে ফল পাওয়া যায়নি।

এদিকে তার পরিবার জানিয়েছে, বিদেশ ফেরত কেউ তাদের বাসায় নেই।