মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। লোকমান ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তার বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
র্যাব সূত্র জানায়, বুধবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় লোকমান ভূঁইয়ার বাসায় অভিযান শুরু করে র্যাব-২ এর একটি দল।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, আমাদের অভিযান চলছে।








